Posts

পুরুলিয়ায় মহাসমারোহে পালিত হলো বিশেষ জাতীয় লোক আদালত

Image
মোল্লা জসিমউদ্দিন,   শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা আদালতে বসেছিল বিশেষ  জাতীয় লোক আদালত। এদিন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের পরিচালনায় জেলার সদর আদালত ও রঘুনাথপুর মহকুমা আদালতে ২ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল জানান – " এই বিশেষ লোক আদালতে মামলা গুলির শুনানি চলে। ১৮৪ টি নথিভুক্ত মামলার একাংশ উভয়পক্ষের সম্মতিতে মিটেছে । মামলাগুলির আর্থিক পরিমাণ ১১ লাখ ৬০ হাজার টাকা"। উল্লেখ্য   ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে মামলা নিষ্পত্তির জন্য পুরুলিয়া  জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি বিশেষ লোক আদালতের আয়োজন করে।১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীনে উদ্ভূত মামলাগুলির পক্ষগণের মধ্যে মধ্যস্থতা ও পারস্পরিক চুক্তির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির সুবিধার্থে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগটির লক্ষ্য ছিল বিরোধের দ্রুত, সাশ্রয়ী এবং কার...

প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার দশম মৃত্যুবাষিকী

Image
মোল্লা জসিমউদ্দিন,  বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পদিমপুর গ্রামে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় মসজিদে এক দোওয়ার মজলিস বসে। শতাধিক ধর্মপ্রাণ এই দোওয়ার মজলিসে ছিলেন। প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা কর্মজীবনে একাধারে সাংবাদিক – অতিথি অধ্যাপক – শিক্ষক হিসাবে যেমন কর্মজীবন কাটিয়েছেন , ঠিক তেমনি অপরদিকে আইনজীবী – সর্বপরি ৩০ টা বছর রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক পদে ছিলেন তিনি । কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ‘প্রথম ব্যাচে’ এমএ ডিগ্রি অর্জনের পর সর্বভারতীয় ইংরেজি এক দৈনিক কাগজে সাংবাদিকতা করেন তিনি।এরপর কাটোয়ার কাশিরাম দাস ইনস্টিটিউটে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। কাটোয়া কলেজে পলিটিকাল সায়েন্সের অতিথি লেকচারার ছিলেন একদা তিনি। এরপর কাটোয়া মহকুমা আদালতে প্রখ্যাত আইনজীবী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের ‘জুনিয়র’ হিসাবে দীর্ঘদিন কাজ করে গেছেন ।১৯৮৩ সালে রাজ্যের জুডিশিয়াল পরীক্ষায় টপারদের মধ্যে ছিলেন মহম্মদ নুরুল হোদা মোল্লা ।সদর বর্ধমান, আরামবাগ, কালনা,সিউডি, দাঁতন,আলিপুর,আলিপুরদুয়ার,বসিরহাট, মেদনীপুর,গড়বেতা,শ্রীরামপুর...

Swachhata Pakhwada 2026:

Image
Swachhata Pakhwada 2026: BPCL and SEED Kolkata Lead a Comprehensive Cleanliness and Environmental Campaign in Ghoramara Island South 24 Parganas, West Bengal | 1–15 July 2026 A two-week Swachhata Pakhwada campaign is being successfully conducted from 1 July to 15 July 2026 on Ghoramara Island in South 24 Parganas, West Bengal, with the support of Bharat Petroleum Corporation Limited (BPCL) and under the supervision of SEED Kolkata . The initiative aims to promote cleanliness, hygiene, environmental conservation and sustainable community practices among the climate-affected population of the island. The campaign commenced on 1 July with a Swachhata and Environmental Protection Oath Ceremony at Raypara School, where around 350 children and adults pledged to adopt cleanliness and environmental protection in their daily lives. On 2 July , awareness rallies were organised across the six villages of Ghoramara Island. More than 500 sc...

শিরোনাম:পূর্ব ভারতের অন্যতম শিল্প গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে পশ্চিমবঙ্গকে: শিল্পমন্ত্রী তাপস রায়

Image
কলকাতা, ৮ জুলাই: পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম পছন্দের বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী তাপস রায় । মঙ্গলবার কলকাতার তাজ বেঙ্গল -এ মার্চেন্টস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) আয়োজিত এক সংবর্ধনা ও বিশেষ আলোচনাসভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল— "How to Unleash Growth Potential of Bengal's Economy" । মন্ত্রী জানান, রাজ্য সরকার একদিকে পাট ও চায়ের মতো ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকীকরণে জোর দেবে, অন্যদিকে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর মতো উদীয়মান শিল্পকে উৎসাহিত করবে। খুব শীঘ্রই নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলেও তিনি জানান। তাপস রায় বলেন, জাপানের মিতসুবিশি -র একটি প্রতিনিধিদল এদিন তাঁর সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য স্থান হিসেবে দুর্গাপুর বা পানাগড় বিবেচনা করা হচ্ছে। চলতি মাসেই সংস্থার প্রতিনিধিরা ফের রাজ্যে আসবেন বলে তিনি জা...

শিরোনাম:কলকাতায় আসছে এসি ট্রাম, তৈরি হবে নতুন রুট: পরিবহণমন্ত্রী অর্জুন সিং

Image
কলকাতায় শীঘ্রই এসি ট্রাম চালুর পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি মহানগরে নতুন ট্রাম রুটও তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার কলকাতার দ্য পার্ক হোটেলে এমসিসিআই (MCCI)-এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। মন্ত্রী জানান, নতুন ট্রাম রুট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে রাইটস (RITES)-কে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউন এলাকায় নতুন ট্রাম পরিষেবা চালুর পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত একটি নতুন ট্রাম রুট তৈরির পরিকল্পনাও রয়েছে। এছাড়া রাজ্যের বাস বহরে নতুন এসি বৈদ্যুতিক ও সিএনজি বাস যুক্ত করা হবে এবং বৈদ্যুতিক বাসের জন্য আধুনিক চার্জিং পরিকাঠামো গড়ে তোলা হবে। তিনি আরও জানান, রাজ্যে অভ্যন্তরীণ জলপথ পরিবহণের উন্নয়ন এবং গঙ্গা নদীর তীরে একটি বন্দর গড়ে তোলার বিষয়েও সরকার ভাবনাচিন্তা করছে। শিল্প ও ব্যবসার প্রসারে উন্নত পরিবহণ ও লজিস্টিক ব্যবস্থা গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

থ্যালাসেমিয়া শিশুদের পাশে রক্তদান শিবির

Image
কলকাতা: নতুন সেবা বর্ষের সূচনায় ‘আমরা সেবায়’ উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স ও লিও ডিস্ট্রিক্ট ৩২২বি১ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়মিত রক্তের চাহিদা পূরণ এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিবিরে ১৫০-রও বেশি সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পঙ্কজ শ্রীবাস্তব, সাংবাদিক অবিজিৎ নন্দী মজুমদার, জেলা গভর্নর মঞ্জু চামারিয়া এবং ক্যাবিনেট সচিব ইন্দ্রাণী চৌধুরী। রক্তকেন্দ্রের চেয়ারপার্সন কৈলাশ খান্ডেলওয়াল জানান, তাঁদের থ্যালাসেমিয়া ইউনিটে ১৫৬ জন শিশু নিয়মিত রক্ত গ্রহণ করে। তিনি বলেন, সময়মতো রক্তের যোগান এই শিশুদের জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই রক্তদান শিবির মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সমাজে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেছে।

এমএসএমই-র হাত ধরেই গড়ে উঠবে ‘বিশ্বকর্মা বাংলা’: ফাসি

Image
কলকাতা, ২৯ জুন: আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে Federation of Associations of Small Industries of India (ফাসি)-এর উদ্যোগে কলকাতায় ‘উন্নত বাংলার জন্য এমএসএমই-র অপরিসীম সম্ভাবনা’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পপতি, সরকারি প্রতিনিধি, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ফাসি-র জাতীয় সভাপতি Shaileshwar Panda বলেন, পশ্চিমবঙ্গের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এমএসএমই-ই হতে পারে প্রধান চালিকাশক্তি। যুবসমাজকে চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতায় পরিণত করতে শিল্পবান্ধব নীতি, সহজ ঋণ, উন্নত পরিকাঠামো ও রপ্তানিমুখী পরিবেশ গড়ে তোলার ওপর তিনি জোর দেন। সেমিনারে শিল্পনীতি, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ, রপ্তানি এবং মহিলা উদ্যোগপতিত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে শিল্পোন্নয়ন বিষয়ক একটি অনুপ্রেরণামূলক গান প্রকাশের পাশাপাশি সিএসআর উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিনও বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে ফাসি ‘বিশ্বকর্মা বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের আহ্বান ...