রাজাবাজার খাল দখল ও প্লাস্টিক দূষণে বিপর্যস্ত পরিবেশ
কোলকাতার রাজাবাজার এলাকার গুরুত্বপূর্ণ জলাধার রাজাবাজার খাল বর্তমানে চরম দখল ও দূষণের শিকার। খালের দুই পাশ জুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে বসতঘর ও কিছু গুদাম (গোডাউন), ঘোড়ার আস্তাবল।যার ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ বসত ও গুদাম থেকে প্রতিদিন গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক, পলিথিন, খাবারের উচ্ছিষ্টসহ ঘোড়ার মল- মূত্র নানা ধরনের আবর্জনা সরাসরি খালের জলে ফেলা হচ্ছে। এতে খালের জল
ওকালচে রঙ ধারণ করেছে, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। জলজ প্রাণী প্রায় বিলুপ্তির পথে, আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বেড়েই চলেছে।পরিবেশবিদদের মতে, এই প্লাস্টিক ও কঠিন বর্জ্য খালের পানির স্বাভাবিক অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দীর্ঘদিন ধরে খাল দখলমুক্ত করার উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান দখল আরও বেড়েছে, তারা দ্রুত খাল দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে রাজাবাজার খাল ভবিষ্যতে একটি মৃত খালে পরিণত হবে, যার প্রভাব পড়বে পুরো এলাকার পরিবেশ ও জনজীবনে। লেখা/ছবি - গৌতম কর্মকার।
Comments
Post a Comment