গণশৌচালয় ‘পথসাথী’।


কলকাতার নারকেলডাঙ্গা মেইন রোডে সাধারণ মানুষের সুবিধার্থে নবনির্মিত হলো একটি আধুনিক

গণশৌচালয় ‘পথসাথী’। কলকাতা পৌরসভার অর্থানুকূল্যে এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্য শ্রী স্বপন সমাদ্দারের উদ্যোগে এই ‘পথসাথী’ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি পাপিয়া (ঘোষ) বিশ্বাস মহাশয়ের বিশেষ উদ্যোগে নির্মিত এই বাথরুমখানা এলাকাবাসী ও পথচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হচ্ছে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আধুনিক পরিকাঠামোয় নির্মিত এই ‘পথসাথী’ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।

নারকেলডাঙ্গা মেইন রোডের মতো ব্যস্ত এলাকায় এই ধরনের পরিষেবা চালু হওয়ায় বিশেষ করে  বয়স্ক মানুষ ও পথচারীরা উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা পৌরসভার এই উদ্যোগ শহরের নাগরিক পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মত নাগরিকমহলে

Comments

Popular posts from this blog

আত্ম-পরিবর্তন ও জীবনের শিক্ষা নিয়ে প্রকাশিত হলো রাজীব কে পোদ্দারের “জিরো থেকে হিরো”

হিন্দুস্তান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

এমার্জেন্সি গেট বন্ধ, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা