শিরোনাম:এমসিসিআই-এ ‘হেলদি হার্ট’ নিয়ে বিশেষ সেশন, সিপিআর প্রশিক্ষণে উৎসাহ অংশগ্রহণকারীদের
নিজস্ব সংবাদদাতা:
Merchants' Chamber of Commerce & Industry (এমসিসিআই)-এর উদ্যোগে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল ৪টায় এমসিসিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত হল ‘Healthy Heart – How to save it in case of crisis, with CPR support system’ শীর্ষক এক বিশেষ সেশন। এই কর্মসূচিতে সহযোগিতা করে Manipal Hospitals।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ Dr. P. K. Hazra, যিনি Manipal Hospitals-এর ডিরেক্টর ও হেড অফ কার্ডিওলজি। তিনি হার্টের যত্ন, জীবনযাত্রার গুরুত্ব এবং জরুরি অবস্থায় সিপিআর-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিন অংশগ্রহণকারীদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ছিল সার্টিফায়েড ট্রেনারদের মাধ্যমে হাতে-কলমে শেখানো, ম্যানিকুইনের সাহায্যে অনুশীলন, এবং কম্প্রেশন-অনলি লাইফ সাপোর্ট (COLS) পদ্ধতিতে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) শেখানো। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি Manipal Health Card এবং হাসপাতাল কিটও বিতরণ করা হয়।
ডা. হাজরা বলেন, স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে সিপিআর প্রয়োগে বেশি চাপ প্রয়োজন হয়, তাই ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে জানান, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল হৃদরোগের বড় কারণ। ঘাড়ের নিচে যেকোনও তীব্র ব্যথা হৃদরোগের লক্ষণ হতে পারে। সুস্থ জীবনযাপন ও নিয়মিত ব্যায়াম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
তিনি আরও বলেন, ভালো জীবনযাত্রা মানুষের মস্তিষ্কে ডোপামিনের মতো ‘হ্যাপি হরমোন’-এর কার্যকারিতা দীর্ঘস্থায়ী করে। এছাড়া গত ৩০ বছরে ভারতের মেডটেক ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে ভারত হার্ট ভালভ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
অনুষ্ঠনের শুরুতে স্বাগত ভাষণ দেন Shri Rajendra Khandelwal, চেয়ারম্যান, কাউন্সিল অন হেলথ অ্যান্ড ওয়েলনেস, এমসিসিআই। তিনি বলেন, বিশ্ব হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান ত্যাগের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন Shri Anil Kumar Malawat, কো-চেয়ারম্যান, কাউন্সিল অন হেলথ অ্যান্ড ওয়েলনেস, এমসিসিআই।
Comments
Post a Comment