কলকাতায় প্রফেসর যশবন্ত গুপ্ত সম্মানিত।


কলকাতা, ১৩ মার্চ ২০২৬: এম পি বিড়লা প্ল্যানেটারিয়াম-এ অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী যশবন্ত গুপ্ত-কে ২০২৫ সালের এম পি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স-এর পরিচালক এবং বিশিষ্ট অধ্যাপক।

জ্যোতির্বিজ্ঞান ও রেডিও জ্যোতির্বিজ্ঞানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়। ১৯৯৩ সালে প্রবর্তিত এই পুরস্কারটি মহাকাশবিজ্ঞানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদদের উপস্থিতিতে প্রফেসর গুপ্তের গবেষণা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, এই সম্মান বৈজ্ঞানিক গবেষণায় আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Comments

Popular posts from this blog

আত্ম-পরিবর্তন ও জীবনের শিক্ষা নিয়ে প্রকাশিত হলো রাজীব কে পোদ্দারের “জিরো থেকে হিরো”

হিন্দুস্তান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

এমার্জেন্সি গেট বন্ধ, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা