কলকাতা-র ফুলবাগান মেট্রো স্টেশন-এর একটি গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায়ময়লা আবর্জনা জমে স্তূপ তৈরি হয়েছে

কলকাতা-র ফুলবাগান মেট্রো স্টেশন-এর একটি গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকায় বাড়ছে সমস্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধ গেটের সামনে ময়লা আবর্জনা জমে স্তূপ তৈরি হয়েছে। সেই সঙ্গে জায়গাটি ভবঘুরেদের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ।

এর ফলে আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দূষণ ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত গেটটি পরিষ্কার করা এবং পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, প্রশাসনের অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Comments

Popular posts from this blog

আত্ম-পরিবর্তন ও জীবনের শিক্ষা নিয়ে প্রকাশিত হলো রাজীব কে পোদ্দারের “জিরো থেকে হিরো”

হিন্দুস্তান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

এমার্জেন্সি গেট বন্ধ, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা