নির্বাচনে ভোটারদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী (CRPF)।
যেকোনো জরুরি তথ্য বা সমস্যার ক্ষেত্রে ভোটাররা ল্যান্ডলাইন নম্বর ০৩৩২৩৬৭১১১৯-এ যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি মোবাইলের মাধ্যমেও যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে—৮৪২০২৭২১০১ এবং ৮৪২০২৭২৩৪৩।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনে একাধিক জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা জোরদার করতে ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের যেকোনো সমস্যায় দ্রুত এই হেল্পলাইন নম্বরগুলো ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
Comments
Post a Comment