কলকাতায় inDrive-এর উদ্যোগে ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ সম্মাননা, পুরস্কার হিসেবে বাইক ও সোনার মুদ্রা


কলকাতা, ২০ এপ্রিল ২০২৬: বিশ্বজুড়ে ন্যায্য ভাড়া নির্ধারণ ও যাত্রী-চালকের পছন্দের স্বাধীনতার জন্য পরিচিত মোবিলিটি ও ডেলিভারি প্ল্যাটফর্ম inDrive কলকাতায় আয়োজন করল ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সংস্থাটি তাদের প্ল্যাটফর্মে যুক্ত সেরা ড্রাইভার পার্টনারদের সম্মান জানায়।

অনুষ্ঠানে ক্যাব, মোটো ও অটোরিকশা—এই তিনটি বিভাগ থেকে মোট ২৫ জন সেরা পারফর্মিং ড্রাইভারকে বেছে নেওয়া হয়। তাঁদের নিষ্ঠা, পরিষেবার মান এবং ইনড্রাইভ কমিউনিটিতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একাধিক আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে ছিল নতুন বাইক, স্মার্টফোন, ফুয়েল কার্ড এবং সোনার মুদ্রা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কার শুধু স্বীকৃতিই নয়, ড্রাইভারদের আর্থিক ও পেশাগত উন্নয়নের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইনড্রাইভ ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার অভিক কর্মকার বলেন, “আমাদের প্ল্যাটফর্মের সাফল্যের আসল নায়ক আমাদের ড্রাইভাররা। তাঁদের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ। একই সঙ্গে আমরা ‘পছন্দের স্বাধীনতা’র মূল্যবোধকে আরও শক্তিশালী করতে চাই, যেখানে ড্রাইভাররা নিজেরাই তাদের জন্য উপযুক্ত রাইড বেছে নিতে পারেন।”

অন্যদিকে, কান্ট্রি ড্রাইভার অপারেশনস লিড সৌরভ জৈন জানান, গত কয়েক বছরে ড্রাইভারদের মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মকে আরও উন্নত করার চেষ্টা চালানো হয়েছে। ‘ড্রাইভার অফ দ্য মান্থ’ সেই প্রচেষ্টারই অংশ, যা ড্রাইভারদের ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য পূরণে সহায়তা করবে।

অনুষ্ঠানটি ড্রাইভারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং সংস্থার সঙ্গে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইনড্রাইভ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে তারা ড্রাইভার-কেন্দ্রিক একটি পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Comments

Popular posts from this blog

আত্ম-পরিবর্তন ও জীবনের শিক্ষা নিয়ে প্রকাশিত হলো রাজীব কে পোদ্দারের “জিরো থেকে হিরো”

হিন্দুস্তান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

এমার্জেন্সি গেট বন্ধ, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা