বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র সরোবরে বৃক্ষরোপণ কর্মসূচি


কলকাতা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরে ফুল ও ফলদ গাছের চারা রোপণের বিশেষ উদ্যোগ নিল ‘কিষাঙ্কা’। সংস্থার প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠা গঙ্গুলীর উদ্যোগে এবং কেএমডিএ-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রায় ৭৩ একর বিস্তৃত সবুজ পরিবেশে ঘেরা রবীন্দ্র সরোবর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন দাশগুপ্ত। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়াও রবীন্দ্র সরোবর এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জনসম্পৃক্ততায় দীর্ঘদিনের অবদানের জন্য এস. এম. ঘোষের অনুপ্রেরণার কথাও উল্লেখ করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘Inspired by Nature. For Climate. For Our Future’। সেই বার্তাকে সামনে রেখেই রবীন্দ্র সরোবরে এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় স্তরে পরিবেশ রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।

Comments

Popular posts from this blog

আত্ম-পরিবর্তন ও জীবনের শিক্ষা নিয়ে প্রকাশিত হলো রাজীব কে পোদ্দারের “জিরো থেকে হিরো”

হিন্দুস্তান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

এমার্জেন্সি গেট বন্ধ, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা